অবশেষে জয় অধীর চৌধুরীর, রাজ্য পুলিশের ঘেরাটোপে বিডিও অফিসে ফর্ম বি জমা করলেন কংগ্রেস নেতৃত্ব

শেষমেষ নৈতিক জয় ছিনিয়ে আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য পুলিশের ঘেরাটোপ ও কড়া নিরাপত্তায় আজ দলীয় প্রার্থীদের নিয়ে মুর্শিদাবাদের বড়োয়া বিডিও অফিসে ফর্ম বি জমা করে দলীয় প্রতীক নিয়ে বেরিয়ে এলেন কংগ্রেস কর্মীরা। করা পুলিশি নিরাপত্তায় আজ বড়য়া ব্লক অফিসে পৌঁছায় কংগ্রেসের পাঁচ সদস্যের একটি দল। প্রায় ঘন্টাখানেক পর বড়য়া বিডিও অফিস থেকে দলের প্রতীক চিহ্ন নিয়ে বেরিয়ে এলেন কংগ্রেস কর্মীরা। উল্লেখ্য বিগত কয়েকদিন যাবত উত্তপ্ত মুর্শিদাবাদের বড়োয়া কারণ বড়য়া বিডিও অফিসে কয়েকদিন আগেই প্রতীক চিহ্ন জমা করতে গিয়ে কংগ্রেসকে বাধা দেওয়ার অভিযোগ ঘটে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ধর্নায় বসেন ব্লক অফিসের সামনে। অবশেষে আজ তিনি জয় ছিনিয়ে আনলেন।