অবশেষে কলকাতা সহ জেলার একাংশে বৃষ্টি, তবে মিলছে না এখনই স্বস্তি

তীব্র তাপ প্রবাহের পর অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে হলো বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে বৃষ্টি হলেও এখনই স্বস্তি মিলছে না বঙ্গবাসীর। আনন্দপুর, লেকটাউন সল্টলেক সহ একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি সহ হালকা বৃষ্টি। তবে বৃষ্টি হলেও এখনই গরম থেকে স্বস্তি মিলছে না রাজ্যবাসীর কারণ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী রবিবার পর্যন্ত একই রকম তাপ প্রবাহ চলবে। তবে উত্তরবঙ্গে প্রাক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে অস্বস্তিকর গরম। তবে যে প্রখর গরমে পুড়ছিল বঙ্গবাসী তার থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে তা বলা চলে। কলকাতা সহ জেলার একাংশেও স্বস্তির বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে আগেই জানিয়েছে যে বঙ্গে এ বছর বর্ষা, একটু দেরিতেই ঢুকবে। কিন্তু যে হাঁসফাঁস গরমের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে বঙ্গবাসীর।