অন্যান্য বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার মতো তেলিয়ামুড়ায় পালিত হয় মাস্টারদা সূর্য সেনের আত্ম বলিদান দিবস। মাস্টারদা সূর্যসেন ট্রাস্টি বোর্ড এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ উদ্যোগে বীর শহীদ মাস্টারদা সূর্যসেনের ৮৯ তম আত্ম বলিদান দিবস পালন করা হয় সূর্য সেন এর মূর্তির পাদদেশে তেলিয়ামুড়া ফল বাজার সংলগ্ন এলাকায় যথাযথ মর্যাদায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্য সেনের ট্রাস্টিবোর্ডের সম্পাদক কাজল বরন দে তাছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকারসহ উপ পৌর পিতা মধুসূদন রায় সহ তেলিয়ামুড়া বিশিষ্ট প্রাক্তন শিক্ষক নিত্যানন্দ দেব এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বীর শহীদ সূর্য সেনের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার পাশাপাশি আজকের দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানে জনগনের উপস্থিতি ছিল লক্ষণীয়।

