অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটে লাথি মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,মৃত্যু গৃহবধুর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটে লাথি মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,মৃত্যু গৃহবধুর,
যৌতুক চেয়ে গর্ভবতী স্ত্রীকে পেটে লাথি মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অত্যন্ত নির্মম ঘটনার সাক্ষী থাকলো নৈহাটির শিবদাসপুর। ভেবেছিল বিয়ের পরে সুখে স্বামীর ঘর করবে কিন্তু তার হলো না বিয়ের পর থেকেই যৌতুক চেয়ে ওই গৃহবধুর উপরে অত্যাচার করত শশুর বাড়ির লোকজন এমনটাই অভিযোগ ওই গৃহবধূর পরিবারের লোকের। এ দিন অশান্তি করে গর্ভবতী ওই গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগ অভিজ্ঞতার স্বামীর বিরুদ্ধে। এরপরে ওই গৃহবধুর রক্তক্ষরণ হতে থাকে সে অবস্থায় তিনি চলে আসেন নৈহাটির বাড়িতে। এরপর নৈহাটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারো অসম্ভব পেটের যন্ত্রণা নিয়ে এরপর তাকে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই তার মৃত্যু হয়। বছর দুয়েক আগে ফুলিয়াগরে বিয়ে হয় নিহত ওই গৃহবধূর। আর তারপর থেকেই ৫০ লক্ষ্য টাকা যৌতুক চেয়ে তার উপরে নির্মম অত্যাচার করতো শ্বশুরবাড়ি লোকজন এমনটাই অভিযোগ নিহত ওই গৃহবধূর মাসির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নৈহাটি শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গৃহবধুর স্বামীর বিরুদ্ধে।এমন ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে কোন সমাজে আমরা বাস করছি যেখানে আজও যৌতুক চেয়ে গৃহবধুর উপরে অত্যাচার করা হয়।