নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অনুব্রত মণ্ডলের চেহারা দেখে চমকে যাবেন আপনিও।
অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট যার নামের সাথে জড়িয়েছে গরু পাচার থেকে একাধিক মামলায় দুর্নীতির অভিযোগ। কিন্তু এ কি অবস্থা অনুব্রত মণ্ডলের চেহারার। যাকে দেখলে এখন চিনতে পারবেন না অনেকেই। মনে হবে এ কোন অনুব্রত মণ্ডল। যার চেহারায় এবং চোখের ভঙ্গিতে দমে যেত সকলে, তার দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলতে পারতো না অনেকেই। আর এখন এই অবস্থায় অনুব্রতকে দেখে চিনতেই পারা যাচ্ছে না। মাথায় পাকা চুল গায়ে জড়ানো চাদর শরীর একেবারে ভেঙে পড়েছে। এই অবস্থাতেই দুবরাজপুর আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়বেন তিনি। গরু পাচার মামলায় দিল্লি নিয়ে যাওয়ার আগে আজ দুবরাজপুর আদালতে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। কারণ ২০১৪ সালের তৃণমূল সিপিএমের সংঘর্ষে একজন এসআইয়ের মৃত্যু হয়। মোট ৪৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আর তার মধ্যে উঠে এসেছিল অনুব্রত মণ্ডলের নাম। করা পুলিশে নিরাপত্তায় দুবরাজপুর আদালতে উদ্দেশ্যে রওনা দিবেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

