নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
অনুব্রত গড়ে ১৭৭ টি বেনামী ব্যাংক অ্যাকাউন্টের হদিস, বিক্ষোভে বিজেপি
গত কয়েকদিন আগে বীরভূমের সিউড়িতে ১৭৭ টি বেনামি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই এর গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান যার মাধ্যমে লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। রাজ্যজুড়ে একের পর এক জায়গায় যেভাবে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তাতে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। আর এবার অনুব্রত গড় বীরভূমের সিউড়িতে সমবায় ব্যাংকে একজনের সইয়ে ১৭৭ টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকার সাদা করা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। আর এবার সিউড়ির ওই সমবায় ব্যাংকে বিক্ষোভ চালাল বিজেপি কর্মী সমর্থকরা। এদিন ওই ব্যাংকে রীতিমতো তুমুল উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলে একজন ব্যাংক কর্মী ও আহত হন বলে জানা গেছে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে যারা এরকম জালিয়াতি কারবার করছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সিউড়ির ওই সমবায় ব্যাংকে।

