অত্যাধুনিক হালফ্যাশনের নানা বিষয়ে পড়াশোনার জন্য বেসরকারি কলেজের উদ্বোধন হলো নদীয়ার রানাঘাটে

মলয় দে নদীয়া:- চিরাচরিত পড়াশোনার বাইরে অত্যাধুনিক বিভিন্ন হালফ্যাশানের বিষযয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি বাত কর্ম প্রত্যেক ক্ষেত্রেই বাড়ছে গুরুত্ব! আর সেই কারণে সচেতন অভিভাবকরা অনেকেই তাদের সন্তানদের বিভিন্ন পেশা ভিত্তিক পড়াশোনা করাতে চাইছেন। কলকাতা শহরতলি এলাকাগুলিতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি থাকলেও নদীয়াতে খুব বেশি সংখ্যায় নেই! তবে জেলার এ ধরনের ছাত্রছাত্রীরা প্রতীক্ষিত এই ধরনের একটি কলেজ
রানাঘাট কলেজ রোড এ রানাঘাট কলেজের যাওয়ার রাস্তায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রানাঘাটের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ।উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর বৃন্দ । মূলতঃ অনেক কম টাকায় এখানে নানা ধরণের কোর্স করা যাবে ।হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক ধরণে কোর্স করে ছাত্রছাত্রীদের দিশা দেখাবে এই সংস্থা বলেই দাবি করেন কর্তৃপক্ষ ।