অঙ্গনওয়াড়ি স্কুল থেকে চুরি ডাল ডিম

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

অঙ্গনওয়াড়ি স্কুল থেকে চুরি ডাল ডিম,ফের আবারও একবার স্কুলে চুরি গেল মিড ডে মিলের খাবার। অঙ্গনওয়াড়ি স্কুলের জানলা ভেঙে চুরি গেল খাদ্য সামগ্রী এমনটাই অভিযোগ জানালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার কিসমত শিবরামনগর পূর্ব শিশু শিক্ষা কেন্দ্রে। একটি স্কুল নয় পাশাপাশি দুটি স্কুলের চুরির অভিযোগ উঠল। কর্মীদের অভিযোগ এ দিন রাতে শিশু শিক্ষা কেন্দ্রের জানলা ভেঙে চুরি করা হয় খাদ্য সামগ্রী সকালে কর্মীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতেই দেখে জানলা ভাঙ্গা অবস্থায় আছে। এই চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত করছে স্থানীয় থানার পুলিশ। তবে এই প্রথম নয় এর আগেও বহুবার খবরের শিরণামে নামে উঠে এসেছে স্কুলের বাচ্চাদের খাবার চুরি করার মত ঘটনা।