মৌমিতা দেবনাথ,
৭০৪ বছর পর নদীয়ায় শুরু হল বঙ্গ কুম্ভমেলা
কুম্ভ মেলা বলতেই সাধারণত সবাই প্রয়াগ রাজে সম্পন্ন হওয়া মেলাটির কথাই জানে। কিন্তু বাংলার নদীয়া জেলাতেই যে আরো একটি কুম্ভ মেলা হয় সেটি হয়তো অনেকেরই জানা নেই। নদীয়ার কল্যাণী মাঝেরচরে ভাগীরথী নদীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে পাঁচদিন পর্যন্ত। ৭০৪ বছর পর পুনরায় কল্যাণীতে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কারনে মেলাটি একসময় বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমান বঙ্গ কুম্ভ পরিষদের হাত ধরে পুনরায় শুরু হতে চলেছে এই মেলা।মেলাটির একদিকে রয়েছে মাঝের চর গঙ্গার ঘাট এবং অন্যদিকে রয়েছে ত্রিবেণী গঙ্গার ঘাট। সারা দেশ থেকে প্রায় দুই হাজার নাগা সাধু এই মেলায় অংশগ্রহণ করবেন। তিন দিন ধরে চলবে বিশ্ব শান্তিযজ্ঞ। ভক্তদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে মেলাটিকে ঘিরে।

