৫ই আগস্ট নয় তার বদলে আগামী ৬ই আগস্ট রবিবার প্রতি ওয়ার্ল্ড ও ব্লকে ব্লকে অবস্থান-বিক্ষোভে নামবে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দুই নেতা ফিরহাদ হাকিম ও তাপস রায় তৃণমূলের তরফে এই ঘোষণা করেছেন।রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই অবস্থান, বিক্ষোভ, কর্মসূচি চলবে। উল্লেখ্য গত একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন কিন্তু বিগত কয়েকদিন আগে হাইকোর্ট থেকে নির্দেশ জারি করার বলা হয়েছে যে এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী। আর তারপরেই তৃণমূলের তরফে ঘোষণা করা হয় তারা শান্তিপূর্ণ এবং অবস্থান বিক্ষোভে নামবেন। অবশেষে সেই কর্মসূচি বাতিল করে ৫ ই আগস্টের বদলে ৬ই আগস্ট করা হয়েছে। অর্থাৎ ৬ই আগস্ট রাজ্যজুড়ে পথে নামবে ঘাসফুল শিবির।

