৪৫ বোতল দেশী মদ সহ দুই ব্যক্তিকে আটক করলো শান্তিপুর থানার পুলিশ।

মলয় দে নদীয়া ঃ-গোপন সূত্রে খবর পেয়ে ৪৫ বোতল দেশী মদ সহ দুই ব্যক্তিকে আটক করলো শান্তিপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর ফুলিয়া বেলের মাঠ ও শান্তিপুর গোবর চর এলাকায় বেআইনিভাবে বিক্রির জন্য দেশী মদ মজুদ করে রাখার অপরাধে দুই ব্যক্তিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বিমল কৃষ্ণ কুন্ডু, ও কাঙালি সেন। বুধবার ধৃত দু’জনকেই রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।