৩৪নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মন্দিরে চুরির ঘটনায় ২৪ঘন্টায় কিনারা করলো মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ।

৩৪নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মন্দিরে চুরির ঘটনায় ২৪ঘন্টায় কিনারা করলো মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ। চুরির ঘটনায় স্থানীয় দুই যবককে পোলে বেঁদে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধারে নিয়ে যায়। ঘটনায় গ্রেফতার তিনজন। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রি।
পুলিশ সুত্র জানা গিয়েছে ধৃতদের নাম বিপ্লব কর্মকার, বাড়ি ৯নম্বর ওয়ার্ড কর্মকার পাড়া,
মোস্তফা সেখ। বাড়ি মির্জাপুর। আশরাফুল হক। বাড়ির সুজাপুর কালিয়াচক। উল্লেখ্য, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকার শনি মন্দিরে ঘন্টা চুরির ঘটনা ঘটে। এরপরই কয়েকজন মানুষ ওই মন্দিরের ঘন্টা চুরির বিষয়টি জানতে পেরে অভিযুক্ত যুবক লব কর্মকারকে স্কুলপাড়া এলাকায় ধাওয়া করে ধরে ফেলে। এরপরই তাকে সংশ্লিষ্ট এলাকার একটি খুঁটতে বেঁধে চড় , থাপ্পড় মারে বলে অভিযোগ। অভিযুক্ত যুবক এই ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলে।এরপরে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত একাংশ যুবকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সকলেই। মাদকের নেশায় আসক্ত হয়ে কিছু যুবক এলাকায় চুরির ঘটনা ক্রমাগত ঘটিয়ে চলেছে । বাড়ির লোকেদের অলক্ষ্যে জিনিসপত্র চুরি করছে মাদকাসক্তের দল।  এব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।