নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
২৬টি মোবাইল ফোন উদ্ধার রানাঘাট G.R.P পুলিশের
মোবাইল ফোন আধুনিক জনজীবনের একটি অন্যতম অঙ্গ। তাই রানাঘাট জিআরপি পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো ফোন মালিকদের হাতে। জিআরপির আইসি জয়ন্ত চৌধুরী জানান যে এবছরের ডিসেম্বর মাসে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্টেশন থেকে ২৬ টি মোবাইল ফোন পুনরুদ্ধার করা হয়েছে। ফোন উদ্ধারের পর ফোন মালিকদের খবর দেওয়া হয় পাঁচটি আগে ফেরত দেওয়া হয়েও শুক্রবার ২১ টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বদা পুলিশ তৎপরতার সাথে কাজ করে এসেছে আরো একবার এই কাজে পুলিশের উপর স্বাভাবিকভাবে খুশি সাধারণ মানুষ এবং নিজেদের ফোন হাতে পেয়ে খুশি ফোনের মালিকরা।

