মৌমিতা দেবনাথ
২৪ ঘন্টা যাবৎ তল্লাশি চালিয়ে বিধায়কের বাড়ির পুকুর পাড় থেকে উদ্ধার ৬টি সন্দেহজনক ব্যাগ
বিধায়কের বাড়ির পুকুর পাড়ের আস্তাকুরে, অমূল্য রতনের সন্ধান পেল কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি, লাগোয়া পুকুর এবং জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকরা। শুক্রবার থেকে শুরু হয়েছিল জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া পুকুরের জল তুলে ফেলার কাজ। জানা গেছে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে দুটি মোবাইল ফোন, হার্ড ডিস্ক এবং মেমোরি কার্ড। সেগুলোর তদন্তেই গোয়েন্দাদের হাতে উঠে এসেছে ছটি ব্যাগ। তবে সেই ব্যাগগুলোতে কি আছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে গোটা রাজ্য রাজনীতিতে।

