২৪৫ টি নিষিদ্ধ মাদক দ্রব্য এবং একটি মোটরসাইকেল সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের ছাগলখালি মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। তারপরেই এক ব্যাক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছে থেকে দুটি ব্যাগ থেকে ২৪৫ টি নিষিদ্ধ মাদক ডায়ালেক্স-ডিসি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক সহ ঐ নিষিদ্ধ মাদকগুলি। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম সাইফুদ্দিন সেখ (৪৪)। ধৃতের বাড়ি ডোমকলের জুগিন্দা মালোপাড়া এলাকায়। ধৃতের বিরুদ্ধে NDPS মামলা রুজু করা হয়। মঙ্গলবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ।

