মলয় দে নদীয়া:- ২১শে জুলাই কে সামনে রেখে নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের মিছিল,
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে , পঞ্চায়েতের ঘাম এখনো শুকায়নি তৃণমূল কর্মীদের তার মধ্যে কয়েক দিন পর ২১শে জুলাই। ইতিমধ্যে জেলা জুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল কর্মীরা।২৪শে লোকসভা নির্বাচন তার আগে ২১শে স্বাভাবিক ভাবেই এবারের সমাবেশ গুরুত্বপূর্ণ।
এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষথেকে কল্যানী জেলা অফিসের সামনে থেকে শুরু করে মিছিল স্টেশন চত্বর পরিক্রমা করে।
মিছিলে পা মেলায় নদীয়া দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলি সহ একাধিক নেতৃত্ব এদিন এই অনুষ্ঠান পরিচালনা করেন নদীয়া দক্ষিণ জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী।

