২১শে জুলাইয়ের জন্য বাস বিভ্রাট, বিপাকে আমজনতা

রাত পোহালেই একুশে জুলাইয়ের সমাবেশ। শহর কলকাতায় সাজো সাজো রব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই দলে দলে ধর্মতলা চত্বরে আসতে শুরু করেছেন। তৃণমূলের কর্মী সমর্থকেরা। কিন্তু এর মাঝেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ কারণ একুশে জুলাই এর সমাবেশের কারণে বাস বিভ্রাট দেখা গিয়েছে। কলকাতার একাধিক রুটে বন্ধ বাস চলাচল ঠিক সেরকমই হাওড়ার চিত্রটাও একই রকমের। সাত সকালে অফিস যাওয়ার জন্য রাস্তায় নেমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ যে সাধারণ মানুষকে হেনস্তা করে এইভাবে মিটিং মিছিল করার কি মানে অনেকেই বেসরকারি চাকরি করেন। কাজে না গেলে মাইনেটাও পাবেন না বলে জানালেন তারা। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না বাস কারণ তাদের বক্তব্য অনুযায়ী একুশে জুলাই এর কারণে সমস্ত বাস পরিষেবা বিগত তিন চার দিন যাবত বন্ধ। সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে বাস চালক বাস কর্মী প্রত্যেকেই পড়েছেন বিপাকে কারণ সীমিত সময়ের ব্যবধানে যে বাস পরিষেবা দেওয়া হয় সেই বাস এখন চলছে এক থেকে দেড় ঘন্টার ব্যবধানে।