১৭ বছরের কিশোরের মৃত্যুতে পুলিশ জনতার দুই পক্ষের আক্রমনে ধন্ধুমার পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

১৭ বছরের এক কিশোরের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মগরায়। এদিন এই কিশোরের মৃত্যুতে তার প্রেমিকার বাড়িতে গিয়ে পরিবারের সকলকে মারধরের অভিযোগ উঠল ওই নাবালকের পরিবারের বিরুদ্ধে ওই কিশোরের পরিবারের অভিযোগ যে মেয়ের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকার বাবাই তাদের ছেলেকে খুন করেছে। গত ১৪ই নভেম্বর মগরায় রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয় ওই কিশোরের মৃতদেহ। পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে করা হয় ইট বৃষ্টি। এরপর পুলিশ বাধ্য হয় পাল্টা লাঠিচার্জ করতে। ঘটনায় রীতিমত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা মগরা এলাকা। পরিবারের অভিযোগ যে তাদের ছেলেকে রাতে ফোন করে ডেকে নিয়ে গেছে আর তার পরী গভীর রাতে রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয়। গত সোমবার ইমামবাড়া হাসপাতালে মর্গে ওই নাবালকের দেহ সনাক্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ।