১৫০ টাকার জাম্বো জিলিপি, জানেন কোথায় পাওয়া যায়

জিলিপি মানে জিভে জল আসার মত লোভনীয় একটি মিষ্টি দ্রব্য। সাধারণত আপনি ছোট সাইজের জিলিপি দেখে থাকবেন কিন্তু কখনও কি দেখেছেন জাম্বু জিকি বিশাল আকৃতির এই জিলিপির দাম দেড়শ টাকা। প্রশ্ন কোথায় পাওয়া যায় এমন জাম্বো জিলিপি।ভাদ্র মাসের সংক্রান্তিতে ভাদু পুজো উপলক্ষ্যে একেবারে হাতেকলমে এমনই জিলিপি বিক্রি হচ্ছে বাঁকুড়ার কেঞ্জাকুড়ায়। দেখতে একেবারে চেনা জিলিপির মতোই কিন্তু তা আকারে মস্ত।ভাদু পুজো উপলক্ষ্যে এই জাম্বো জিলিপি বিক্রির চল কেঞ্জাকুড়ায় বেশ পুরনো। শোনা যায়,পঞ্চকোট রাজ নীলমনি সিংহ দেও-র তৃতীয়া কন্যা ভদ্রাবতীর অকালমৃত্যুর পর তাঁর স্মৃতিতেই রাঢ়বাংলায় ভাদু পুজোর সূচনা করেছিল রাজ পরিবার। সেই সময় দ্বারকেশ্বর নদের তীরে থাকা বাঁকুড়ার প্রাচীন গঞ্জ কেঞ্জাকুড়ায় রীতিমতো জাঁকজমকের সঙ্গে পুজো করা হত। আর সেই পূজো উপলক্ষে বাঁকুড়ায় পাওয়া যায় এমনই জাম্ব জিলিপি। রসে একেবারে টইটম্বুর এই জাম্বু জিলিপি আত্মীয় এবং নিকট জনকে সারপ্রাইজ গিফট হিসাবে পাঠানোর বন্দোবস্ত রয়েছে।