মলয় দে নদীয়া :-১৪ চাকা লরির ধাক্কায় ভেঙে পড়ল কল্যাণী ৪২ নম্বর রেলগেট। কটাকাটি ঘটে সকাল আটটা নাগ। শিয়ালদা রানাঘাট শাখা ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও এইমস্ থেকে কল্যাণী গ্রামীণ প্রধান রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়ে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। ঘাতক লরি সহ চালক এবং খালাসীকে আটক করেছে রেল পুলিশ। ঘাতক গাড়ির চালক দীপঙ্কর মল্লিক জানান বনগাঁর দিক থেকে খালি গাড়ি নিয়ে চাকদা হয়ে কল্যাণীতে আসছিলেন। তখন কল্যাণী ৪২ নম্বর রেলগেট পড়ে থাকার সময় গাড়ি দিয়ে ধাক্কা মারেন তিনি। এতেই রেল গেট ভেঙে পড়ে। ছুটে আসে রেলগেটে থাকা কর্মরত মেইল করবি এবং পরবর্তীতে আসে রেলের আধিকারিক ও রেল পুলিশ। আপাতত রেলগেট টি সারাবার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

