১২ দিন পর খালি হাতে কলকাতায় ফিরলেন নিখোঁজ মুকুল

মৌমিতা দেবনাথ
১২ দিন পর খালি হাতে কলকাতায় ফিরলেন নিখোঁজ মুকুল
আচমকাই তিনি ভ্যানিশ হয়ে গিয়েছিলেন কলকাতা থেকে। তাকে হঠাৎ দেখতে পাওয়া গেছিল দিল্লিতে কিন্তু কেন তিনি দিল্লি গিয়েছিলেন তা স্পষ্ট নয় এখনো। গত ১৭ ই এপ্রিল অত্যন্ত নাটকীয়ভাবে তিনি উধাও হয়ে গিয়েছিলেন ।যা নিয়ে রাজনৈতিক বিতর্ক জলঘোলা কম হয়নি। রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল যে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করতেই দিল্লি গিয়েছেন।যদিও মুকুল পুত্র শুভ্রাংশু রায় এ বিষয়ে জানিয়েছিলেন যে তার বাবা অসুস্থ এবং মানসিক ভারসাম্য হারিয়েছেন। তার বাবার অসুস্থতা নিয়ে রাজনৈতিক জলঘোলা চলছে।অবশেষে বিগত ১২ দিন পর কলকাতায় ফিরলেন মুকুল রায়। আর কলকাতায় ফিরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনুন।