১১ জোড়া পাত্র-পাত্রী নিয়ে বসল গণবিবাহের আসর, কিন্তু কোথায়?

মৌমিতা দেবনাথ,
১১ জোড়া পাত্র-পাত্রী নিয়ে বসল গণবিবাহের আসর, কিন্তু কোথায়?
লাইন দিয়ে সারি সারি বসে আছে বর এবং কনে। বসেছে গণবিবাহের আসর। লাইন বেঁধে সারি সারি বসে আছে কনেরা একেবারে সেজেগুজে পরিপাটি হয়ে অপেক্ষা শুধুমাত্র ছাদনা তলায় যাওয়ার ।এমন অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরের একসময়ের মাও এলাকা শালবনীর পিড়াকাটা সংলগ্ন কলসি ভাঙ্গা গ্রামে। এক জনসেবা এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দরিদ্র ছেলে মেয়েদের বিবাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কাজে এগিয়ে এসেছে এলাকার ব্যবসায়ী থেকে পুলিশ প্রশাসন এমনকি জেলা শাসকও। এই এলাকাতেই এক সময় সন্ধের পর মাও আতঙ্কে সকলের গা ছমছম করত এমনকি বাড়ি থেকে বাইরে বেরোতেও ভয় পেতেন মানুষ সেই এলাকাতেই বসল গণবিবাহের আসর। যা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।