মৌমিতা দেবনাথ
হ্যাকারদের হাতে ৩২ লক্ষ ডেবিট কার্ডের তথ্য , কোন কোন ব্যাংক ঝুঁকির মুখে জানুন
সম্প্রতি ডেবিট কার্ড নিয়ে এমন এক তথ্য প্রকাশিত হয়েছে যা শুনলে চমকে যাবেন আপনিও। তথ্য বলছে এটিএমে সাইবার ম্যালওয়ারের কারণে হ্যাকারদের হাতে চলে এসেছে ৩২ লক্ষ্য ডেবিট কার্ডের তথ্য। যার ফলে ঝুঁকির মুখে বেশ কয়েকটি ব্যাংক। আজ নতুন বাংলার স্পেশাল রিপোর্টে রইল এ বিষয়ে বিস্তারিত তথ্য। সাইবার ম্যালওয়ারের কারণে তালিকায় রয়েছে আইডিবিআই, সেন্ট্রাল ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্কের ডেবিট কার্ডও। অভিযোগ মোট ১৯ টি ব্যাংকের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার। চীন আমেরিকায় বসে ডেবিট কার্ড থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠছে বারংবার যার ফলে ইতিমধ্যেই ব্যাংকগুলোর তরফে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তার খাতিরে ব্লক করে দেওয়া হয়েছে বেশ কিছু ডেবিট কার্ড।অবিলম্বে গ্রাহকদের ডেবিট কার্ডের পিন বদলেরও পরামর্শ ব্যাঙ্কগুলির। তাই এ বিষয়ে অযথা আতঙ্কিত না হয় কোনরকম সমস্যা দেখা দিলেই প্রথমেই আপনার নিকটবর্তী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কথা বলুন এবং সর্বদা সতর্ক থাকুন।

