হোটেলের ফ্রিজ খুলতেই চমকে গেলেন মহাকুমা শাসক, কিন্তু কি এমন ছিল ফ্রিজে?

মৌমিতা দেবনাথ
হোটেলের ফ্রিজ খুলতেই চমকে গেলেন মহাকুমা শাসক, কিন্তু কি এমন ছিল ফ্রিজে?
ফুড সেফটি অফিসার এবং পৌরকর্তারা সম্প্রতি আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় হোটেল রেস্তোরাতে হানা দিয়ে খাবারের গুণগত মান পরীক্ষা করছেন আর সেখানেই ঘটলো এক আজব কান্ড। হোটেলের ফ্রিজ খুলতেই চমকে উঠলেন স্বয়ং মহাকুমা শাসক নাকে ভেসে এলো পচা দুর্গন্ধ। কিন্তু কি এমন ছিল ফ্রিজে।আলিপুরদুয়ারের মোট ১৪ টি দোকানে অভিযান চালানো হয় এই দিন।তারই মধ্যে বেশ কয়েকটি দোকানের ফ্রিজ খুলতেই আঁতকে ওঠেন মহকুমা শাসক।ক্রেতাদের জন্য রাখা খাবারের কাঁচামাল শুধু অখাদ্য নয়, কিছু জায়গায় তা পচে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছে তবু তাই রান্না করে পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ। এ কি খাবার সাধারণ মানুষকে হোটেল ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বার্থে খাওয়াচ্ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে।