হেমন্ত কালিন দূর্গা পুজোর সূচনা হলো আজ জলপাইগুড়ি তে।
কাত্যায়নী হিন্দু দেবী দূর্গার একটি বিশেষ রুপ এবং মহাশক্তির অ়ংশ বিশেষ।তিনি নব দূর্গা নামে পরিচিত। দূর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। এই পুজো জলপাইগুড়ি তে ভট্টাচার্য পরিবার সূচনা করেছিলেন বাংলাদেশের ঢাকায়,।এইবছর৭৬ তম বর্ষে রীতি মেনে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়াতে অনুষ্ঠিত হল পুজো ।
ছিয়াত্তুর বছর আগে ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনের অন্তরগত ফুলিয়াগ্রামের বাসিন্দা ছিলেন অমরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য। তিনিই শুরু করেছিলেন দুর্গার আরেক রূপ কাত্যায়নী দেবীর পুজো।
স্বাধীনতার পর থেকে ভট্টাচাৰ্য পরিবারের সদস্যরা এই পুজো করে আসছেন জলপাইগুড়ি তে।পরিবারের ঐতিহ্যকে মেনেই এবারও ভট্টাচাৰ্য পরিবার করছেন কাত্যায়নী পুজো।যার সূচনা হলো আজ ৩০ শে নভেম্বর।
দূর্গা পুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পূজিত হন দেবী ।
সকাল থেকেই পাড়ার বাসিন্দা সহ অন্যান্য মানুষ দেখতে এসেছেন এই পুজো l

