হুমকি পেলেন রাজ্যপাল !

হুমকি পেলেন রাজ্যপাল !
ডেস্ক্রিপশন :- জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । কারা এই নিরাপত্তা পান দেখে নিন ………..

নিরাপত্তা বাড়ল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেওয়া হয়েছে জেড প্লাস নিরাপত্তা। গোয়েন্দা সংস্থার তরফে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । স্বরাষ্ট্র মন্ত্রক খবর পেয়েছিল যে আনন্দ বোসকে একধরনের হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২২ এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত IAS অফিসার ডঃ সিভি আনন্দ বোস। এর আগে বাংলার রাজ্যপাল পদে আসীন ছিলেন জগদীপ ধনখড়। রাজ্য সরকারের সংঘাত বারবার খবরের শিরোনামে এসেছে। কিন্তু, বছরের মাঝামাঝি নতুন খবর সামনে আসে। ধনখড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে বিজেপি। সেই নির্বাচনে জিতে উপরাষ্ট্রপতি হন তিনি। আর বাংলায় তাঁর জায়গায় অস্থায়ীরূপে রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন লা গণেশন।গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের মূল্যায়নের ভিত্তিতে বাংলার রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের জীবনের ঝুঁকি আরও বেড়েছে। সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। এবার থেকে বাংলার রাজ্যপালকে নিরাপত্তা দেবেন কেন্দ্রের রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাত্‍ সিআরপিএফের জওয়ানরা। এই নিরাপত্তার তালিকায় রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।