হিন্দু ধর্মে অবমাননার বিরুদ্ধেন নদীয়া তেহটটো ১ নম্বর ব্লকে বজরং দলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের

হিন্দু ধর্মে অবমাননার বিরুদ্ধেন নদীয়া তেহটটো ১ নম্বর ব্লকে বজরং দলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের

মলয় দে নদীয়া:- সোশ্যাল মিডিয়ায় নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশ যখন তোলপাড় নদীয়ার তেহটটোতে বিপরীতভাবে সোশাল মিডিয়ায় সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে উস্কানি মূলক এবং কুরুচি পূর্ণ পোস্ট ঘিরে বিতর্ক দানা বাধতে শুরু করেছে। আজ তেহটটো এক নম্বর ব্লকের বজরং দলের সদস্যরা তেহট্ট থানায় ওই প্রোফাইল আইডি অনুযায়ী মাহবুব আলমের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায় তেহটটো নওদাপাড়ায় বাড়ি তার। বিগত বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় সনাতন ধর্মের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, দেবাদিদেব শিব এবং মাতৃ শক্তি দেবী দুর্গার বিরুদ্ধে একাধিকর পোস্ট ভাইরাল হয় তার প্রোফাইল থেকে। একটি ধর্মের প্রতি এ ধরনের উরুচিকর মন্তব্য এবং অশ্লীল পোস্ট ঘিরে সনাতনীদের আঘাত করা হচ্ছে এই মর্মেই আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। পুলিশি হস্তক্ষেপের পরেও তাকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে উঠবে সমগ্র বাংলার সনাতনীদের পক্ষ থেকে।