জলপাইগুড়ি সায়ন সেন :: হানিট্রাপের কারনে আত্মঘাতী যুবক
হানিট্রাপের কারনে আত্মঘাতী হল এক যুবক দাবি পরিবারের।শুক্রবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট থানার অন্তর্গত নাথুয়া মজারমিল এলাকায়। জানা গেছে, শুক্তবার সকালে তার শোয়ার ঘরে ঐ যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। মৃত যুবকের নাম সৌমীর চক্রবর্তী (২৭)। এর পর খবর দেওয়া হয় বানারহাট থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।পরিবারের দাবি, সে মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছে। সুইসাইড নোট অনুযায়ী, সে ফেসবুকে প্রিয়া কুমারী নামে একজনের সাথে কথা বলত। পরবর্তীতে প্রিয়া কুমারী হানিট্রাপের ফাঁদে ফেলে ঐ যুবককে। এবং মৃত যুবকের আশ্লীন ভিডিও ভাইরাল করে এছাড়া সিআইডির নাম করে প্রিয়া কুমারী তার কাছে এক লক্ষ টাকা দাবি করে। কিন্তু সে দিতে না পারায় এদিন গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে বলে এমনটাই অভিযোগ।ইতিমধ্যেই মৃত যুবকের সুইসাইড নোট সহ তার মোবাইল বানারহাট থানার পুলিশ নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ।

