হাত দিতেই উঠে আসছে রাস্তার পিচ

হাত দিতেই উঠে আসছে রাস্তার পিচ
দেখুন রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার বেহাল দশা। সূর্যের তাপে নয় বরং হাত দিতেই উঠে এলো ঢালাই রাস্তার পিচ। গ্রামের বাসিন্দাদের অভিযোগ তিন দিন আগে এলাকায় রাস্তার কাজ হয়েছে। আর তার মধ্যেই উঠতে শুরু করেছে রাস্তার ঢালাই। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরে সুতি থানা এলাকায়। রাস্তার কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। যদিও এ বিষয়ে সুতি দুই ব্লকের বিডিও উল্টে সাফাই দিলেন যে সব এলাকার থেকে এই রাস্তায় বেশি কাজ করা হয়েছে। তিন দিন আগেই যেহেতু রাস্তার কাজ হয়েছে তাই রাস্তার পিচ এখনো নরম।