নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল নগদ ১১ লক্ষ টাকা এবং ৩ লক্ষ টাকার সোনার গয়না,ফের একবার উদ্ধার হল নগদ সোনা এবং লক্ষ টাকার গয়না। যার মোট বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে লক্ষ লক্ষ টাকা নগদ টাকা উদ্ধারের খবর।আরপিএফ সূত্র অনুযায়ী খবর পাওয়া গেল এ দিন আটটা চল্লিশ নাগাদ হাওড়া স্টেশনে ৮ নম্বর প্লাটফর্মের শেষ মাথায় নজরদারি চালাচ্ছিল রেল পুলিশ তখনই এক সন্দেহজনক ব্যক্তি কেউ স্থানে ঘোরাফেরা করতে দেখতে পায়। সন্দেহ হওয়াতে তৎক্ষণাৎ পুলিশ তাকে ধরে ওই স্থানেই নাকা চেকিং করতে থাকে আর চেকিং করতেই চোখ ছানাবড়া হয়ে গেল পুলিশেরও। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার গয়না। এরপর আর পি এফ এর পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার ব্যাগ খুলে তল্লাশি ও চালানো হয়। কিন্তু এত বিপুল পরিমাণ টাকার উৎস কোথা থেকে আর এত টাকা এবং সোনার গয়না নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন। পুলিশি হেফাজতে নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

