নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
হরিণঘাটা থেকে মাংস রপ্তানি হবে গোটা বিশ্বে, স্টক কর্পোরেশন উদ্বোধনে পৌঁছালেন মন্ত্রী স্বপন দেবনাথ।রাজ্যে থেকে মাংস এবার পারি দেবে এশিয়ার বিভিন্ন দেশে। হরিণঘাটায় চালু হলো মাংস সহ বিভিন্ন প্রোটিন জাতীয় খাদ্য মজুদ করে রাখার স্টক কর্পোরেশন। এদিন এর উদ্ভোদনী অনুষ্ঠানে পৌঁছলেন মন্ত্রী স্বপন দেবনাথ।যেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, দৈনিক মাংস উৎপাদন হয় ৩.৬ মেট্রিক টন, আর বাৎসরিক উৎপাদন হয় ১০০০ মেট্রিক টন। কাতার সহ আরব আমির শাহি কুয়েত মালদ্বীপ এশিয়ার বিভিন্ন দেশে এবার থেকে রপ্তানি হবে ভেড়া এবং ছাগলের মাংস। মূলত পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে হরিণঘাটায় চালু হলো প্রোটিন জাতীয় খাদ্য মজুত করার এই স্টক কর্পোরেশন। ১৩ টি জেলায় মোট কুড়িটি কোম্পানি আছে আর ২২ টি জেলার মধ্যে ২০০ টি ব্লক এ ২৬০০০ মাঝারি চাষী বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের সাথে জড়িত এবং আগামী দিনে তাদের উদ্যোগ থাকবে যে পশ্চিমবঙ্গে যাতে কর্মসংস্থান বৃদ্ধি হয় এবং আরো বেশি সংখ্যায় মানুষ তাদের সাথে যোগ দিতে পারে। বিভিন্ন ব্লকে ইতিমধ্যেই আরো বেশি সংখ্যায় ছাগল উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে এবং তার সাথে জড়িত আছে বহু মানুষ। যার ফলে বৃদ্ধি হচ্ছে কর্মসংস্থান। তবে এই মাংস রপ্তানিতে যে রাজ্যের সাথে বৈদেশিক সম্পর্কের পথ যে আরো সুগম হবে তা বলাই বাহুল্য

