মৌমিতা দেবনাথ,
হকার উচ্ছেদের নোটিশে পেতেই চাকদহ রেলওয়ে হকার্স ইউনিয়নের প্রতিবাদ মিছিল
আচমকা হকার উচ্ছেদের নোটিসে প্রতিবাদ বিক্ষোভে পথে নামল চাকদহ রেলওয়ে হকার্স ইউনিয়ন। চাকদহ রেল হকার্স ইউনিয়নের সভাপতি গৌতম চৌধুরীর অভিযোগ তারা দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর রেল বাউন্ডারিতে ব্যবসা করছেন। গত ২৩ শে জানুয়ারি দুপুর বেলা আজমকা একটি নোটিশ লাগানো হয় যেখানে কোনরকম স্ট্যাম্প ছিল না।রেলের উন্নয়নের স্বার্থে তারা অবশ্যই রেলের সাথে সহযোগিতা করবেন। আগেও করেছেন এবং আগামী দিনেও করবেন। চাকদহ হকার্স ইউনিয়ন এবং তাদের উচ্চতার আধিকারিকদের সাথে রেল আধিকারিকদের আলোচনার প্রেক্ষিতে কোন সিদ্ধান্ত নিতে হবে।কিন্তু হকারদের কোন ব্যবস্থা না করে এরকম হটকারী সিদ্ধান্তে হকার উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে চাকদা রেলওয়ে টিকিট কাউন্টার থেকে ঘোরা স্ট্যান্ড অব্দি মিছিল করল তারা।

