চাকদা ওয়েস্টার্ন জোন ইলেকট্রিক অফিসের কাস্টমার কেয়ারে স্মার্ট মিটার লাগাতে আসেন দুই কর্মী। স্মার্ট মিটার লাগাতে এসেই তারা বিপাকে পরলেন,সেই খবর অস্থায়ী কর্মীদের কাছে পৌঁছাতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। দুই কর্মীকে চার ঘন্টা যাবত আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।
উল্লেখ্য ইতিমধ্যেই স্মার্ট মিটার বন্ধের দাবিতে বহুবার বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অস্থায়ী কর্মীরা। বুধবার এই বিক্ষোভকে কেন্দ্র করে চাকদা ওয়েস্টার্ন জোন বিদ্যুৎ অফিসের সামনে তুমুল উত্তেজনা ছড়ায়।
এ বিষয়ে আই এনটিটিয়ুসি ওয়াকম্যান নদিয়া জেলা ইউনিটের সম্পাদক সুশান্ত চক্রবর্তী বলেন, বছরের পর বছর তারা বোর্ডের সমস্ত কাজ করে আসছেন। সাধারণ মানুষ এবং তাদের কর্মীদের কথা চিন্তা করেই তারা এই আন্দোলনের পদক্ষেপ নিয়েছেন। বোর্ডএর সাথে কোন রকম আলোচনা ছাড়াই স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধেই এই বিক্ষোভ।
চাকদা ওয়েস্ট কাস্টমার কেয়ার সেন্টার এর ওয়াকম্যান ইউনিয়নের সেক্রেটারি প্রশান্ত বিশ্বাস বলেন কর্মীদের সাথে কোন রকমের আলোচনা করা ছাড়াই কাস্টমার কেয়ার অফিসে স্মার্ট মিটার লাগু হওয়ার লিস্ট তৈরি করতে এসেছেন তারা। যার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি।
প্রায় চার ঘন্টা যাবৎ আটক থাকার পর অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ প্রশাসন। পুলিশের তৎপরতায় অবশেষে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

