মলয় দে নদিয়া : শুধু নবনির্মিত ভবনের উদ্বোধনে ব্যস্ত প্রশাসন, কিন্তু ভেঙেপড়া স্বাস্থ্য ব্যাবস্থার ছবি নজরে পরেছে বহুবার, তবুও ঐ সমস্যা গুলির থেকে নজর এড়িয়ে উন্নত পরিষেবা দাবি করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিন্তু
আজ আরও একবার সেই দাবিকে মিথ্যা প্রমান করলো নদিয়ার ফুলিয়ার বেলঘরিয়ার ১ নং গ্রাম পঙ্চায়েতের অন্তর্গত একটি স্বাস্থ্যকেন্দ্র।
দীর্ঘ প্রায় কয়েকবছর ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে ফুলিয়ার স্বাস্থ্য কেন্দ্র । অল্প বৃষ্টি হলেই ছাদ দিয়ে জল পড়ে! ফলে চিকিৎসার কাজে ব্যাঘাত ঘটে । বার বার প্রশাসনকে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা আর তাদের থেকে মিলেছে শুধুই আশ্বাস । কার্যত বাধ্য হয়ে ওখানকার আশা কর্মীরা পাশের একটি ঘর ভাড়া নিয়ে চালাচ্ছেন চিকিৎসার কাজ।
অভিযোগ , সাধারণের জন্যে বানানো টয়লেট অব্যবহৃত অবস্থায় পরে নষ্ট হচ্ছে । অন্যদিকে সেইখানে চিকিৎসারত আশা কর্মীরা টয়লেটের জন্যে যথেষ্ট সমস্যায় সমস্যায় পড়েন বলেই জানান ।

