স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধুর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার কমলা বাড়ি এলাকায়। জানা গেছে ওই গৃহবধুর নাম আজিজা বিবি। প্রায় ১৪ বছর আগে স্থানীয় বাসিন্দা সারিফুল শেখের সাথে বিয়ে হয়েছিল ওই গৃহবধুর। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে অত্যাচার করত তার স্বামী। এই নিয়ে একাধিকবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অবশেষে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে এদিন সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ। পরে ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

