নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্ত্রীর চাপে বাধ্য হয়ে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের সাপোর্টার হলেন যুবক।
স্ত্রীর চাপে পড়ে স্বামীরা কি না করতে পারেন, তার এক নজিরবিহীন দৃষ্টান্তের সাক্ষী মিললো গতকাল কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনালের দিনে। স্বামী ছিলেন আর্জেন্টিনা সাপোর্টার মেসির অন্ধ ভক্ত আর স্ত্রী হলেন ফ্রান্সের সাপোর্টার আর স্ত্রীর চোখ রাঙানীর সামনে তাই মাথা নত হয়ে স্বামীকেও বদলাতে হলো তার পছন্দের দল। স্ত্রীর চোখ রাঙানের সামনে তাই পছন্দের রং নীল সাদা থেকে হয়ে গেল লাল সাদা। কারণ একটাই বাঙালি বাবুর যে লাল টুকটুকে ফরাসি বউ প্যাট্রিসিয়া। তেমনি ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের সাথে। পাঁচ মাস আগে ফ্রান্সের বাসিন্দা প্যাট্রিসিয়াকে বিয়ে করেন পান্ডুয়ার যুবক কুন্তল। যদিও বিশ্বকাপ ফাইনালে শেষ জিত আর্জেন্টিনারই হল মেসির হাতেই উঠলো ট্রফি। কিন্তু স্ত্রীর বিপাকে পড়ে মেসি থেকে এমবাপের ভক্ত হতে হলো যুবককে। স্ত্রী বলতেই এক মুহূর্তে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের ভক্ত হয়ে গেলেন কুন্তল। অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত কোন দলকে বলতে হলো বিশ্বকাপ কাপ ফাইনালে ফ্রান্স জিতছে। আসলে স্ত্রীর চোখ রাঙ্গানিকে উপেক্ষা করবে এমন সাধ্যি কার।

