মৌমিতা দেবনাথ
স্ত্রীকে আনতে যাওয়ায় জামাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
স্ত্রী বিগত এক বছর আগে চলে গেছে বাপের বাড়ি। তাই স্ত্রীকে আনতে যাওয়ায় জামাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শশুর ও শশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মাচামারি পালপাড়া এলাকায়। জানা গেছে পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা মিন্টু মণ্ডলের স্ত্রী সুমিত্রা মন্ডল বিগত বেশ কিছু মাস যাবত বাপের বাড়িতে রয়েছে। তাই এদিন তিনি তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যায়। আর তখনই নাকি তার ওপরে চড়াও হয় শ্বশুর বাড়ির লোকেরা। তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় মিন্টু মন্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবারের সদস্যরা। ঘটনায় চঞ্চল্য গোটা এলাকায়।

