স্কুল হোস্টেলের বাসি খাবার খেয়ে অসুস্থ ১৬ জন পড়ুয়া

মৌমিতা দেবনাথ,
স্কুল হোস্টেলের বাসি খাবার খেয়ে অসুস্থ ১৬ জন পড়ুয়া
রাজ্যজুড়ে মিড ডে মিল বিতর্কের মাঝেই এবার স্কুল হোস্টেলের বাঁশি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৬ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের নিকাশী মহেশ্বর জিউ হাইস্কুলে। জানা গেছে ওই হাই স্কুলে গত বুধবার সরস্বতি পুজোর খাওয়া দাওয়ার আয়জন করা হয়েছিল।বেঁচে যাওয়া খাবার এদিন দুপুরে হস্টেলে থাকা ছাত্রদের মধ্যে পরিবেশন করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপরই হোস্টেলের ৫০ জন ছাত্রের মধ্যে ১৬ জন হঠাৎই অসুস্থতা বোধ করে। স্কুলে আসে ব্লক প্রশাসনের মেডিকেল টিম। এরপরই অসুস্থ হয়ে পড়া ছাত্রদের তরীঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।