নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্কুলে ভর্তি ফি বৃদ্ধির অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ।
স্কুলে বেড়ে চলেছে শিক্ষার্থীদের ভর্তি ফি। সরকারি নিয়মে যে ফি ধার্য করা হয়েছে তার থেকে দ্বিগুণ বাড়িয়ে চলছে ভর্তি প্রক্রিয়া। এই প্রতিবাদেই স্কুল চত্বরে খোবে বিক্ষোভে নামল অভিভাবকেরা। ঘটনাটি মগরাহাটের করমনুরাজ হাই স্কুলের ঘটনা। অভিভাবকদের অভিযোগ কেন নির্ধারিত মূল্যের চেয়ে বাড়িয়ে দেওয়া হবে ভর্তি ফি। বেশি ফি দিয়ে তারা তাদের সন্তানদের স্কুলে পড়াবে না। তাদের দাবি যে অবিলম্বে ভর্তি ফি কমাতে হবে নয়তো তারা আরো বড় আন্দোলনের পথে নামবে। তাদের অভিযোগ কখনো ভর্তি ফি চাইছে ৩০০ টাকা তো কখনো ৫৫০ টাকা যেখানে নির্ধারিত ভর্তি ফি ২৪০ টাকা সেখানে কিভাবে তারা এভাবে বাড়িয়ে দিতে পারে ফি। ঘটনায় অভিভাবকদের বিক্ষোভে ফেটে পড়লো স্কুল চত্বর। স্কুলে অভিভাবকদের এই বিক্ষোভের ফলে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা। তাদের দাবি অবিলম্বে ফি কমাতে হবে নয়তো তারা আন্দোলন জারি রাখবে।

