স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা মাত্র ১১, শিক্ষক-শিক্ষিকা ২জন, কেন এমন দুর্দশাগ্রস্থ এই বিদ্যালয়?

মৌমিতা দেবনাথ,
স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা মাত্র ১১, শিক্ষক-শিক্ষিকা ২জন, কেন এমন দুর্দশাগ্রস্থ এই বিদ্যালয়?
স্কুল আছে কিন্তু নেই পর্যাপ্ত পরিমাণ ছাত্র ছাত্রী নেই শিক্ষক শিক্ষিকা। মাত্র ১১ জন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয় আর শিক্ষিকার সংখ্যা মাত্র ২ জন। স্থানীয় মানুষেরা জানাচ্ছেন ১১ জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত হয় দুই থেকে তিনজন। দীর্ঘদিন এভাবেই চলছে গঙ্গাসাগরের সেবা সদন শিশু শিক্ষা নিকেতন। রাজ্যে বন্ধের মুখে আরও এক স্কুল। কিন্তু কেন এমন অবস্থা এই বিদ্যালয়ের। স্থানীয় মানুষেরা জানাচ্ছেন দুজন শিক্ষিকা নিয়েই দীর্ঘদিন যাবত চলছে স্কুলটি কোনদিন মিড ডে মিল দেওয়া হয় আবার কখনো কখনো তা বন্ধ থাকে। তারা জানাচ্ছেন এভাবে কোন স্কুল চলতে পারে না। এ বিষয়ে, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান বললেন, এপ্রিল মাস পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং এর পরেই সিদ্ধান্ত নিয়ে তারা স্কুলটি বন্ধ করবেন এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশের বিদ্যালয়ে স্থানান্তরিত করবেন এবং দুজন শিক্ষিকাকেও অন্যত্র বদলি করে দেবেন।