সোমবার রাত ৮ টা নাগাদ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে পাকড়াও করে হাসপাতালে থাকা রোগীর আত্মীয়রা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

জলপাইগুড়ি সায়ন সেন :: সোমবার রাত ৮ টা নাগাদ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে পাকড়াও করে হাসপাতালে থাকা রোগীর আত্মীয়রা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।চুরি যাওয়া মোবাইলের মালিকের অভিযোগ,ওই যুবক মদ্যপ অবস্থায় হাসপাতালের ভেতরে হাতে ভুয়ো স্যালাইনের চ্যানেল করে ঘুরে বেড়ায়।সুযোগ বুঝে মোবাইল নিয়ে পালিয়ে যেতে দেখে হাসপতালে থাকা লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে।খবর পেয়ে হাসপাতালে পুলিশ এসে ওই অভিযুক্ত যুবকে আটক করে থানায় নিয়ে যায়।এই ঘটনার পর হাসপাতলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রোগীর আত্মীয়রা।