মৌমিতা দেবনাথ
সোমবার থেকে রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর
তপ্ত দাবদাহে পুড়ছে গোটা বাংলা। আর এই গরমে পড়ুয়াদের কথা চিন্তা করে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজ সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এরকমই পরিস্থিতি বজায় থাকবে আগামী দু-তিন দিন। এরমধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। তাই পড়ুয়াদের কথা চিন্তা করেই আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত এই ছুটির নির্দেশ জারি করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এই ছুটির মেয়াদ আরো বাড়ানো হতে পারে।

