মৌমিতা দেবনাথ
সুরেলা কন্ঠে গান গেয়ে ফেরি করছেন এই ফেরিওয়ালা
নিত্যদিন সকাল হলেই পাড়ায় পাড়ায় প্রতি বাড়ির দুয়ারে গিয়ে ফেরি করতে হাজির হন তিনি। অভাবে তাড়নায় তার আর গান শেখা হয়ে ওঠেনি। খুব ছোট বয়স থেকেই সে গান বড্ড ভালোবাসে। অভাবের তাড়নায় লড়তে হচ্ছে জীবন সংগ্রামে। কিন্তু গান যে তার রক্তে বইছে তাই ফেরি করতে করতেই গুনগুন করে গান গেয়ে ওঠে এই ফেরিওয়ালা। বাঁকুড়ার পূর্ব প্রান্তে অবস্থিত ইন্দাস ব্লকের বেলবান্দী এলাকার বাসিন্দা মধু শা। অর্থ কষ্ট থাকায় হারমোনিয়াম কেনা হয়নি সামর্থ্য ছিল না যে কোন শিক্ষক রেখে তার কাছে গানের তালিম নেবে তাই শুনে শুনেই গান গাওয়া শিখেছে সে। সারা দিনে মাদুর মশারি সহ বিভিন্ন জিনিস ফেরি করে যা রোজগার হয় তাতে কোনরকমে সংসার চলে তাই গানের কোন বাদ্যযন্ত্র কেনা তার পক্ষে সম্ভব না।কিন্তু চরম কষ্টেও আজও তার দু চোখে স্বপ্ন তিনি একদিন বড় শিল্পী হবে। সেই আশায় দিন বুনছে মধু ও তার পরিবারের সদস্যরা। সে চায় যদি কোন অর্থ সাহায্য পাওয়া যেত তাহলে হয়তো তার জীবনের এই স্বপ্ন পূরণ হতো।

