রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। সোমবার রাজ্যের পাশাপাশি মালদহে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হন পুরাতন মালদা বিজেপির নগর মন্ডলের কর্মকর্তারা। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ মিছিলের সামিল হন নগর মন্ডলের সাধারণ সম্পাদক স্নেহাংশ ভট্টাচার্য এবং নগর মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি নেত্রী ছন্দা চৌধুরী সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা।
পাশাপাশি এই দিনের কর্মসূচিতে বিজেপির নেতৃত্বরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এবং পুলিশ প্রশাসন বিনা অজুহাত দেখিয়ে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও মোমিনপুর ঘটনা কাণ্ডে যাওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে তার তীব্র নিন্দা করেন।

