ফের রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো সিঙ্গুর। এই সেই সিঙ্গুর যেখানে কারখানা হওয়ার কথা ছিল সেই মতো জমিও অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু কেটে গেছে দীর্ঘ বেশ কয়েক বছর। কিন্তু সিঙ্গুরে হয়নি কারখানা। সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দু চলে এলো সিঙ্গুর।
কারণ সিঙ্গুরে কারখানা না হওয়ায় রাজ্য সরকারের কাছে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে টাটা।সিঙ্গুরে কারখানা না হওয়ায় সুদ সহ ক্ষতিপূরণ দিতে হবে WBIDC-কে।তিন সদস্যের বিশেষ ট্রাইব্যুনালের রায়ে সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে বিপুল অর্থ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ রাজ্যকে।
জানা যাচ্ছে ২০১৬ সালের পয়লা সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে সুদ সহ ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়িয়েছে ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা। জানিয়ে ফের রাজ্য রাজনীতি তোলপাড়।

