সালিশি সভায় এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে।

মালদা- সালিশি সভায় এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। বিচার না মানায় অভিযুক্ত গুলি ছোড়ে এমনটাই অভিযোগ স্থানীয়দের। এলোপাথাড়ি, গুলির আঘাতে গুরুতর জখম হয় এক কিশোর। এছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় আরো দুজন। মঙ্গলবার রাতে পুরাতন মালদাহের যাত্রা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হান্না মোহাম্মদপুর গ্রামের ঘটনাটি ঘটেছে। গুরুতর জকম অবস্থায় ওই কিশোর বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় ছুটে যায় মালদা থানার পুলিশ। ঘটনার পর থেকে পড়াতক অভিযুক্ত।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে জখম কিশোরের নাম আলী (১৪)। বাবা মাসিদুর আলী। এদিন রাতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল সে। অভিযুক্ত যুবকের নাম রশিদুল শেখ।
জানা গিয়েছে অভিযুক্ত রশিদুল শেখ গত শুক্রবার গ্রামের এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে। সে নিয়েই মঙ্গলবার রাতে সমাজের মধ্যে একটি সালিশি সভা হয়। অভিযুক্ত সহ সমাজের অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সালিশিতে। সমাজের মধ্যে সালিশি করে অভিযুক্তের চার লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু তা মানতে নারাজ অভিযুক্ত রশিদুল সেখ। সালিশি সভা থেকে উঠে বাড়ি পালাচ্ছিল। সেই সময় অন্যান্যরা তাকে আটকানোর চেষ্টা করে। অভিযোগ সেই সময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বার করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তার গুলির আঘাতে এক কিশোর জখম হয়। পায়ে গুলি লেগেছে। গুডনাইট ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকি অভিযুক্ত ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর জখম হন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তদন্ত নেমেছে মালদা থানার পুলিশ