সারের কালোবাজারি বন্ধের দাবিতে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভে শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

সারের কালোবাজারি বন্ধের দাবিতে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভে শুভেন্দু অধিকারী।পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে সারের কালোবাজারি। পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থে আজ পরিশোধীয় দলের বিক্ষোভে হাজির ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি এসে শুভেন্দু অধিকারী জানালেন যে মে মাসে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছিল সারের বাড়তি যোগানোর জন্য। যে চিঠিতে তাদের অভিযোগ ছিল যে সারের যে বাজার মূল্য তার থেকে দ্বিগুণ মূল্যে তার কালোবাজারি হচ্ছে। এই কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল কিন্তু তার কোন উদ্যোগ তিনি নেননি। কৃষকরা কোন দলের নয় কৃষকরা সবার। বারোশো টাকার সার আড়াই হাজারে কেন বিক্রি হবে তার কোন সদুত্তর মুখ্যমন্ত্রী দেননি। যে কারণে আজ বিধানসভায় তারা বিক্ষোভ দেখিয়েছে।