সায়ন্তিকার দাদাগিরি মেনে নেব না – হুশিয়ারি সৌমিত্র খার

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খা। এদিন মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া। সোমবার মনোনয়ন কে কেন্দ্র করে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আর যে কারণে বিষ্ণুপুরের জয়পুর ব্লকের বাঘরোল গ্রামে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন সৌমিত্র খা। আর সেই সময়ই বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আচমকা সেখানে উপস্থিত থাকা বিজেপি কর্মীরা সায়ন্তিকার গাড়ি অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে ও শোনা যায়। আর এর পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকা কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সৌমিত্র খা। তিনি বলেন, সায়ন্তিকা গুন্ডা বাহিনী , পুলিশ বাহিনী নিয়ে দাদাগিরি করতে এসেছিল। সায়ন্তিকা যেভাবে দাদাগিরি করতে এসেছে এটা মেনে নেওয়া যায় না। কি বললেন আরও সৌমিত্র খা শুনুন।