মৌমিতা দেবনাথ,
সরস্বতী পুজোর দিন প্রাণের শহর চাকদহে পদার্পণ করলেন ব্রিটিশ লেখক এবং সাহিত্যের শিক্ষক জা উইন্টার
২৬ শে জানুয়ারি সরস্বতী পুজোর আরাধনা মেতে উঠেছিল বাঙালি। আর সরস্বতী পুজোর দিন শহর চাকদহে পদার্পণ করলেন ব্রিটিশ লেখক এবং সাহিত্যের শিক্ষক জা উইন্টার। বৃহস্পতিবার তিনি চাকদহ শহরের দুর্গানগর বিপিনবিহারী বিদ্যাপীঠে সরস্বতী পুজো দেখতে এসেছিলেন। প্রতিবছরই বিপিনবিহারী বিদ্যাপীঠের পুজোয় অভিনবত্ব লক্ষ্য করা যায়। এবছরও যার ব্যতিক্রম হয়নি। বিশিষ্ট কবি আবোল তাবোলের একশো বছর পুর্তিকে স্মরণ করেছে তারা। বিদ্যালয় প্রধান শিক্ষক দিব্যেন্দু বাগচী বলেন, এবছর তাদের প্রতিমা সম্প্রীতির বার্তা বহন করেছে। সুকুমার রায়ের খিচুড়ি কবিতার চরিত্রগুলোকে নির্মাণ করা হয়েছে পূজোর থিম হিসাবে। আর এই বিশেষ থিমটি নির্মাণ করেছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পেশা ইলেকট্রিক মিস্ত্রি শ্যামল দেবনাথ। তিনি অবসর সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতের কাজ শেখান। তিনি আরো জানান যে বিদ্যালয়ের পড়ুয়ারাই এই সমস্ত আয়োজন করেছে। আর ব্রিটিশ লেখক এবং শিক্ষক জা উইন্টার আশাতে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে চাকদহ বিপিন বিহারী বিদ্যালয়ের সরস্বতী পূজোর সকাল।

