সরকারি প্রকল্প “লক্ষীর ভান্ডার” থেকে লক্ষীলাভে যাতে গৃহলক্ষীদের কোন অসুবিধায় না পড়তে হয় সে ব্যাপারে সচেষ্ট হলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়

মলয় দে নদীয়া :-আগামী 16 ই আগস্ট থেকে 15 ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার নামক কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । উক্ত প্রকল্পের মাধ্যমে সাধারনরা ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতিমাসে 500 টাকা এবং অন্যদিকে তফসিলি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে বিশেষ আর্থিক সাহায্য বা ভাতা পাবেন বলেই মুখ্যমন্ত্রী জানান এক বিবৃতিতে ।
এমত পরিস্থিতিতে প্রত্যেকের ব্যাংক একাউন্ট থাকা এবং সেখানে আর্থিক লেনদেন থাকা অত্যন্ত জরুরি । কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হবার ফলে প্রত্যেকেরই ব্যাংকের সাথে লেনদেনে সাময়িক ইতি পড়েছে । আর সেই সূত্রে অনেকেরই একাউন্ট বন্ধ হয়ে গেছে । বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সমস্ত কর্মী আসছেন না । অর্ধেক কর্মী নিয়ে ব্যাংক চালাতে হচ্ছে , বলে জানা যায় বিভিন্ন ব্যাংক সূত্রে।
তবে উক্ত বিষয় সাধারণ মানুষের কাছ থেকে শুনে এ সমস্যা সম্পর্কে অবগত হয়ে নদিয়ার করিমপুর কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজ নিজে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সৌজন্যতা বিনিময় করে মহিলাদের ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে ব্যকালাপ করেন , কোনো ব্যাংকে আর্থিক বিষয়ে দায়িত্ব থাকা ব্যাক্তির সাথে আবার কোথাও ব্যাংক ম্যানেজারে র সাথে উক্ত বিষয়ের ব্যাপারে কথা বলেন । তবে ব্যাংক কর্তৃপক্ষ তার সাথে সদর্থক কথা বলেছেন বলেই আমাদের সংবাদ মাধ্যমের কাছে অকপট চিত্তে জানিয়েছেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এবং সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেকেই এই আর্থিক পরিষেবা বা একাউন্ট খোলা এবং বন্ধ থাকা একাউন্ট পুনরায় খোলার ব্যপারে সম্পূর্ণ আস্থা পাওয়া গেছে বলেই আমাদের সংবাদ মাধ্যমকে জানালেন নদিয়ার করিমপুর কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ।